
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে ৯ ফেব্রুয়ারী সিলেট ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচনী জনসভা উপলক্ষে সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও সিলেট এমসি কলেজের সাবেক আহ্বায়ক সেলিম আহমদ সাগর এর নেতৃত্বে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারী) রাত ৯টায় গোয়াইনঘাট সরকারি কলেজ গেইট থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে বাইপাস, পুরাতন স্ট্যান্ড, গোয়াইনঘাট বাজার প্রদক্ষীন করে আগামীকালকের নির্বাচনী জনসভা গোয়াইনঘাট শহীদ মিনার প্রাঙ্গনে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, ফয়েজ আহমদ সাবেক সহ-সভাপতি গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদল, দেলোয়ার হুসেন সাবেক যুগ্ম সম্পাদক লেংঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদল, দুলাল আহমদ সদস্য সচিব ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, পাবেল আহমদ সাবেক যুগ্ম আহ্বায়ক গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদল, রুকন আহমেদ সাবেক সহ সাংগঠনিক গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদল, আব্দুল হালিম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বৃহত্তর পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রদল, সাইফুর রহমান সাংগঠনিক সম্পাদক সরকারি কলেজ ছাত্রদল, ইমরান আহমদ সহ সভাপতি গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদল, সাবেক ছাত্রদল নেতা পলাশ আহমদ, জুবায়ের আনজুম, গোলাম তানজিদ আবরার যুগ্ম সম্পাদক গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদল৷ শাফায়াত হোসেন আনাফি ছাত্রদল নেতা, শামীম আহমদ দক্ষিন সুরমা সরকারি কলেজ ছাত্রদল নেতা, সাহিন আহমদ যুবদল নেতা, কাওছার আহমদ ছাত্রদল নেতা, জিয়াউল হক যুবদল নেতা, নুরুল আমিন যুবদল নেতা, ঈসা মিয়া যুগ্ম আহবায়ক ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলে, তারেক আহমদ যুবদল নেতা প্রমুখ।