1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়ালপোতায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

গোয়ালপোতায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন অ্যাডভোকেট নুরুল ইসলাম

মাসুদ রানা, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা:

গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সার্বজনীন পূজা মণ্ডপ ও গোয়ালপোতা পূর্বপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এবং সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম।

মণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, “শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় আপনাদের পাশে রয়েছেন এবং যেকোনো দরকারে পাশে থাকবেন।” তিনি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক নাসিম বিল্লাহ,সাংগঠনিক সম্পাদক মোস্তফা আরিফুর রহমান।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক যশোকান্ত সরকার, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ তৃণমূলের নেতৃবৃন্দ।

এছাড়া পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন,গোয়ালপোতা পূর্বপাড়া সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি সন্দীপ মন্ডল ও সাধারণ সম্পাদক মাইকেল বাশে।গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সার্বজনীন পূজা মন্দিরের সভাপতি পুলকেশ গাইন ও সাধারণ সম্পাদক প্রসেনজিৎ সরকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park