1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাট প্রেসক্লাবে'র সভাপতি মনজুর আহমদ ও সম্পাদক করিম মাহমুদ লিমন, - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

গোয়াইনঘাট প্রেসক্লাবে’র সভাপতি মনজুর আহমদ ও সম্পাদক করিম মাহমুদ লিমন,

আফাজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

আফাজ উদ্দিন

জেলা প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন দৈনিক সিলেটের ডাক ও দৈনিক নয়া দিগন্তের গোয়াইনঘাট প্রতিনিধি মনজুর আহমদ।

সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতীক নিয়ে ১৫টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের কাগজ ও দৈনিক কাজির বাজার পত্রিকার গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি মো.করিম মাহমুদ লিমন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল হোসেন ল্যাপটপ প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ১৩টি।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা আগামী ২ বছর গোয়াইনঘাট প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।
সিনিয়র সহ-সভাপতি পদে মো.জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে হারুন আহমদ, কোষাধ্যক্ষ আজিজুর রহমান নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৫ জনের মধ্যে ২৯ জন ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) মো.সাইদুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু কাওসার।
কমিশনারের দায়িত্বে ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার এম এ মতিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park