1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও দোয়া মাহফিল 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ শহরের ষোলঘরস্থ ক্রীড়া সংস্থার খেলার মাঠে বাণিজ্যে মেলা-২০২৬ উপলক্ষে মাঠে মেলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ৯ অক্টোবর বাদ জুম্মা সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে ও আইরা এন্ড আকসা ইভেন্ট ম্যানেজমেন্টের সার্বিক তত্বাবধানে মাঠে ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোঃ সামছুল হকের সভাপতিত্বে ও মেলার আয়োজক হীরা মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন,চেম্বারের সহ সভাপতি এনামুল হক এনাম, ,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জেলা বিএনপি নেতা নাসিম উদ্দিন লালা, জুলাই যোদ্ধা কমিটির আহবায়ক হাফিজুল ইসলাম রাজু,সমাজসেবক জালাল উদ্দিন ও রেজাউল হক প্রমুখ। 

চেম্বারের সভাপতি মোঃ সামছুল হক বলেছেন,একটি বাণিজ্যে মেলায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। তবে এই বাণিজ্যে মেলা যখন শুরু হবে খেলার মাঠের স্থানীয় জনগনের সাথে মতামতের ভিত্তিতে এই বাণিজ্যে মেলা শুরু করা হবে। তবে যেন স্কুল কলেজ টাইম এবং আযান ও নামাজের সময় সূচী মেলা কমিটির আয়োজকরা মেনেই মেলা পরিচালনা করতে হবে। পাশাপাশি মেলায় অশ্লীল কোন ধরনের কর্মকান্ড পরিচালনা করা হবে না বলে তিনি সাংবাদিকদের আশ্বস্থ করেন। পরে এক দোয়া মাহফিলে চেম্বারের নেতৃবৃন্দরা দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park