1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রামে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক যুবকের মোবাইল কোর্টে ১৫ দিনের জেল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কুড়িগ্রামে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক যুবকের মোবাইল কোর্টে ১৫ দিনের জেল

মোঃ রুহুল আমিন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৪০ বার পঠিত

মোঃ রুহুল আমিন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামে পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে এসে পুলিশের হাতে আটক বিক্রম মন্ডল(২৩) নামের এক যুবককে মোবাইল কোর্টে ১৫ দিনের জেল দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। রোববার(৪ মে) কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়। 
লিখিত পরীক্ষায় সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে সম্পন্নের লক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা তল্লাশি পরিচালনা করে কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় টিআরসি পদে পরীক্ষার্থী মোঃ রাশেদুল ইসলাম রোল নং- ১৭১০১৯৬ এর পরিবর্তে বিক্রম মন্ডল (২৩) পিতা- বিশ্বনাথ মন্ডল, সাং- কামারধা, থানা- পোরশা, জেলা- নওগাঁ নামের একজন ভূয়া পরিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রক্সি পরীক্ষা দিতে আসলে লিখিত পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সন্দেহ হয়।
 পরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজের মেইন গেটে প্রবেশের সময় তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, আটক ভূয়া পরীক্ষার্থী প্রক্সি পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কুড়িগ্রামের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
 কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চলছে।
 আজ রোববার লিখিত পরীক্ষায় আমরা একজন ভূয়া পরিক্ষার্থীকে আটক করেছি এবং নিয়োগ সংক্রান্তে কারো সাথে কোন প্রকার অনিয়ম ও আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park