
বেবি চক্রবর্ত্তী :কলকাতা :- অনেকদিন ধরেই খবর আসছিল কলকাতা শহরে শিশু শ্রমিক বেড়ে যাচ্ছে। এই খবর আসার পরে তা পরখ করতে লিগ্যাল এইডের অফিসাররা সরেজমিনে খতিয়ে দেখতে নামেন। খাস কলকাতার বউবাজারের নানা এলাকায় হানা দেয় তাঁরা। আর সেই হানায় তাঁদের হাতে উঠে আসে ১৭ জন শিশু শ্রমিক। তৎক্ষণাৎ তাদেরকে উদ্ধার করল পুলিশ।এই শিশু শ্রমিকদের বয়স ১০-১৪ বছরের মধ্যে বলে জানা গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে।বাংলায় এখন শিশু শিক্ষার হার বেড়েছে। মিড-ডে মিল পায় শিশুরা স্কুলে গেলে। তার উপর বই-খাতা থেকে শুরু করে সরকারি স্কুলগুলি সবুজ সাথীর সাইকেল পর্যন্ত পাওয়া যায়। উচ্চশিক্ষার জন্য ট্যাব থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সব ব্যবস্থা আছে। তাহলে শিশু শ্রমিক বাড়ছে কেন উঠছে প্রশ্ন। এই শিশু শ্রমিকদের সকলেরই বাড়ি বিহার রাজ্যে। এটা জানতে পেরেই কলকাতা শহরে লিগ্যাল এইডের অফিসাররা পুলিশের সাহায্য নিয়ে এই অভিযান চালায়। তখন নানা হোটেল-সহ কয়েকটি ছোট কারখানা থেকে এই শিশু শ্রমিকদের উদ্ধার করা হয়। এই বিষয়ে লিগ্যাল এইডের সচিব তথা বিচারক মৌ ঘটক মজুমদার বলেন, ‘এই অনৈতিক কাজের বিরুদ্ধে এমন অভিযান চলছে।