1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়া ইউনিয়নে হতদরিদ্র এক পরিবারের স্বপ্নপুরন, মিলল মাথা গোঁজার ঠাঁই। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

কলকলিয়া ইউনিয়নে হতদরিদ্র এক পরিবারের স্বপ্নপুরন, মিলল মাথা গোঁজার ঠাঁই।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২১৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

হাজি সহর উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও তাদের মানবিক দূরদর্শিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামের হতদরিদ্র গৃহহীন এক পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাঁই স্বপ্নের ঘর।

নবনির্মিত টিন-শেড মনোরম পরিবেশবান্ধব এ “স্বপ্নের ঘর” পেয়ে হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে আনন্দের বন্যা বইতে দেখা গেছে।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, হাজি সহর উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের কানাডা প্রবাসী কুতুবউদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী কামাল উদ্দিন, দিলওয়ার হোসেন সুমন, ইতালি প্রবাসী শামীম আহমেদ, ফখর উদ্দিন, জায়েদ আহমেদ, আব্দুল হক এর অর্থায়নে একলক্ষ ষাট হাজার টাকা ব্যয়ে তেলিকোনা গ্রামের হতদরিদ্র গৃহহীন ১ পরিবারকে টিন-শেড মনোরম পরিবেশবান্ধব “স্বপ্নের ঘর”নির্মাণ করে দিয়েছেন 

রবিবার ২৯ আগস্ট উপজেলার কলকলিয়া ইউনিয়নের একটি হতদরিদ্র গৃহহীন পরিবারের মাঝে “স্বপ্নের ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন, কামারখাল গ্রামের প্রবীন মুরব্বি হাজি আব্দুল খালিক,  হাজি সহর উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের সদস্য তুফা বেগম, মাওলানা মুতিউর রহমান,সুহেল মিয়া, শুয়েব আহমদ, মিজানুর রহমান তালুকদার ও সুজাত মিয়া তালুকদার।

নতুন ঘর পাওয়া তেলিকোনা গ্রামের জাবেদ মিয়া আবেগে আপ্লূত হয়ে বলেন, এতদিন সন্তানদের নিয়ে ভাঙ্গা ঘরে থেকেছি।কোনদিন ভাবিনি এধরনের একটি সুন্দর ঘরে থাকতে পারবো। আজ আমাদের হাজি সহর উল্লাহ মুন্সি মেমোরিয়াল ট্রাস্টের কানাডা প্রবাসী কুতুবউদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী কামাল উদ্দিন, দিলওয়ার হোসেন সুমন, ইতালি প্রবাসী শামীম আহমেদ, ফখর উদ্দিন, জায়েদ আহমেদ, আব্দুল হক সকলের চেষ্ঠায় নতুন ঘরের স্বপ্ন পূরন হয়েছে।আল্লাহ তাদেরকে আমার মত হতদরিদ্র গৃহহীন পরিবারের পাশে যাতে সারা জীবন থাকতে পারেন সে ক্ষমতা দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park