1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়া ইউনিয়নের ১, ২, ও ৩নং ওয়ার্ড বিএনপির অফিস  উদ্বোধন  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

কলকলিয়া ইউনিয়নের ১, ২, ও ৩নং ওয়ার্ড বিএনপির অফিস  উদ্বোধন 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন  স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

শুক্রবার ২৮ আগস্ট বিকাল বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদ গঞ্জ বাজারে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজ সাজাদ মিয়া। 

পরে উম্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজি আব্দুস সোবহান।

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আনিছুর রহমান তুতি, আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুস সালাম, হুমায়ুন কবির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র  সহ সভাপতি আখলাকুল আম্বিয়া জিতু, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবলু মিয়া, সিনিয়র সহ সভাপতি আঞ্জুর আলী, শায়েস্তা মিয়া তালুকদার, কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, এ অফিস উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী হবে। দলের নেতাকর্মীরা রাজনৈতিক চর্চা করার এক সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে।

এসময় কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিটন মিয়া, ২ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সভাপতি রুহেল আলম কোরেশী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের, বিএনপি নেতা আরমান আলম কোরেশী, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রহিম,  ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি শাকিল আহমদ, ৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আব্দাল হোসেন, 

১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সদস্য ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park