1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবক হয়ে কাজ করতে চাই - জাবেদ কোরেশী - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

কলকলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবক হয়ে কাজ করতে চাই — জাবেদ কোরেশী

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আসন্ন ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট মহানগর বিএনপি নেতা, সিলেট জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাবেদ কোরেশী বলেছেন, নির্বাচিত হলে তিনি মানুষের সেবক হিসেবে কাজ করতে চান। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে অবহেলিত কলকলিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। ‎

শনিবার (২২ আগষ্ট) একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন জাবেদ কোরেশী। ‎তিনি বলেন, ‘আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। কলকলিয়া ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার পাশাপাশি ইউনিয়নটিকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, নির্যাতিত মানুষ ন্যায়বিচার পাবে এবং বঞ্চিত মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।

জাবেদ কোরেশী আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে রাজনীতি করে আসছি। মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার সুযোগ সৃষ্টি এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। ‎সবশেষে তিনি ইউনিয়ন বাসীর দোয়া, সমর্থন চেয়ে তাকে নির্বাচিত করতে ইউনিয়ন বাসীর নিকট ভোট চান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park