1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী  জাবেদ কোরেশীর মতবিনিময় সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী  জাবেদ কোরেশীর মতবিনিময় সভা

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২১৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাবেদ কোরেশীর উদ্যোগে বুধবার (০৫ আগস্ট) বেলা ২ টায় নিজ গ্রামের বাসভবনের সামনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীধরপাশা গ্রামের প্রবীন মুরব্বি আছাব আলীর সভাপতিত্বে ও নুর আলী খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী।

 অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, গলাখাল গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগী আবুল খায়ের, আলী আসকর, সাজুল মিয়া, নজির আহমদ, জুলফিকসর আলী, হাবিবুর রহমান, নেহার আলম খান, আসিক মিয়া,মহিবুর রহমান, মাওলানা শিব্বির আহমদ, মকবুল হোসেন, লিয়াকত হোসেন অমৃত,রুকন আহমদ, দিলদার হোসেন মুন্না, সালাউদ্দিন কাদের, শিরু মিয়া, খোকন মিয়া, মফজ্জুল হোসেন, আব্দুল তোয়াহিদ, ফজরুল মিয়া, নুরুল হক, মঞ্জুরুল আলম প্রমুখ। ।

 মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী সিলেট মহানগর বিএনপি নেতা, সিলেট জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাবেদ কোরেশী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান। নির্বাচিত হলে কলকলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। জাবেদ কোরেশী চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।

সভায় উপস্থিত বক্তারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে জনসেবামূলক কর্মকান্ড জোরদার এবং ইউনিয়নের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবক, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park