1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কমলাপুর-রাজশাহী স্টেশনে ককটেল বিষ্ফোরণ, ট্রেনে আগুনের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

কমলাপুর-রাজশাহী স্টেশনে ককটেল বিষ্ফোরণ, ট্রেনে আগুনের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
ঢাকা কমলাপুর স্টেশনে ককটেল বিষ্ফোরণ, ট্রেনে আগুন ও রাজশাহী রেল ষ্টেশনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে ষ্টেশনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামতৈল রেলওয়ে স্টেশনে বাংলাদেশ জাতীয়তা বাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল সিরাজগঞ্জ বাজার শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তরা বলেন, ‘আমাদের রাজশাহী ষ্টেশনে ও কমলাপুর স্টেশনে যে বর্বর হামলা ও রেলে আগুন সংযোগ দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আমরা রেল পরিবার একত্রিত হয়েছি। আমাদের রেল পরিবারে যেন কেউ ক্ষতি করতে না পারে সবাই সজাগ থাকবো। আমরা সবাই ঐক্য বন্ধ থেকে তার প্রতিহত করবো এবং আমাদের সাথে প্রশাসনকে কঠোর ভাবে এর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বক্তারা যাত্রীদের উদ্দেশ্য বলেন, আপনারা বাস, সিএনজিতে উঠেন টিকেট কাটেন আরা ট্রেনে উঠলে জমিদারী দেখান তা হবে না। আপনারা ট্রেনে ভ্রমণ করবেন টিকেট কাটবেন। টিকেট না কেটে ট্রেনে ভ্রমন করবেন না, আর টিটি মশায় টিকেট চাইলে টিটির উপর হামলা করবেন তা চলবে না। কারণ টিটিদের রাখাই হয়েছে টিকেট চেকিং করার জন্য।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তা বাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সিরাজগঞ্জ শাখার সভাপতি মো. সোহানুর রহমান সুমন, সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলী, রেল পরিবারের সভাপতি আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ বাজার শাখার এসএসএই ওয়ে আহসানুর রহমান, জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আবু হান্নান, বাংলাদেশ রেলওয়ে সাবেক মাস্টার মো. গোলাম হোসেন মিয়া, মহিলা সম্পাদিকা এলিনা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি গোলাম ছাকলাইন চঞ্চল, ইউনিয়ন যুব দলের আহবায়ক আব্দুল আলীম, রেল কর্মচারীর কার্যকরী সভাপতি মো. আনোয়ার হোসেন, শ্রমিক সদস্য আশরাফুল ইসলামসহ প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park