1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ ছাত্রী গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ ছাত্রী গ্রেপ্তার

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮০ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার সরকারি কলেজের ‘দোলনচাঁপা’ মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা আক্তার নামে এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

২০ সেপ্টেম্বর (রবিবার) রাত সাড়ে ৮টার দিকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানে নারী পুলিশ সদস্যরাও অংশ নেন। এ সময় গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শরীফার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশের দাবি।

গ্রেপ্তার শরীফা টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ার বাসিন্দা এবং মৌলভীবাজারের গাউছিয়া মাদ্রাসার শিক্ষক মৌলভী লিয়াকত আলীর মেয়ে বলে জানা গেছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় আটক ছাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে কলেজের আবাসিক হোস্টেল থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park