1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজারে ৭৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

কক্সবাজারে ৭৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক

টেকনাফ প্রতিনিধি //
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১১৬ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি //

কক্সবাজারে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট) তল্লাশির সময় তাদের আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত নজির আহাম্মেদ (৪৪) টেকনাফ উপজেলার শীলবনিয়া পাড়ার মৃত ফয়েজ আহাম্মেদের পুত্র। অপরজন মো. রিয়াজুল বখতিয়ার (৪৮), বরিশালের আগৈলঝাড়া পয়সা গ্রামের মৃত কিতাব আলি বখতিয়ারের পুত্র।

র‍্যাব-১৫ জানায়, চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে মাদকের একটি বড় চালান কক্সবাজার অভিমুখে যাওয়ার খবর পেয়ে মেহেরঘোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়।

শুক্রবার বিকালে সন্দেহভাজন সাদা সেডান কারটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে চালক ও যাত্রী পরস্পরবিরোধী তথ্য দেন।

তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় কারটিতে তল্লাশি চালিয়ে দুটি ট্রলি ব্যাগের ভেতর থেকে সুকৌশলে লুকানো ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি নজির আহাম্মেদ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানী ঢাকার বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ‘বিদেশি নাগরিক আইনসহ ৬টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে ট্রলি ব্যাগে সাধারণ যাত্রীর বেশে মাদকের চালানটি সরবরাহ করা হচ্ছিল।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, প্রাইভেট কার ও মোবাইলসহ আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park