1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় বিএনপি নেতা মিজানুর রহমান বাবুর বিরুদ্ধে শোকজ: অপরাধীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার দাবি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

উল্লাপাড়ায় বিএনপি নেতা মিজানুর রহমান বাবুর বিরুদ্ধে শোকজ: অপরাধীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার দাবি।

মো:কোরবান আলী রিপন উল্লাপাড়া,সিরাজগঞ্জ :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

মো:কোরবান আলী রিপন উল্লাপাড়া,সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আবারও আলোচনায় বিএনপির সাবেক নেতা মিজানুর রহমান বাবু। মিলন ওয়েল মিলসে হামলা, ভাঙচুর, দখলচেষ্টা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৬ মে ২০২৬ তারিখে তার বিরুদ্ধে তিন দিনের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও গত ০২ মে ২০২৫ তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নানা অপরাধমূলক কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু বহিষ্কারের পরও কীভাবে তিনি প্রভাব বিস্তার করে বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন—তা নিয়ে এখন বড় প্রশ্ন উঠেছে স্থানীয় রাজনীতিতে।

সচেতন মহলের অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি, দখলবাজি, হামলা-ভাঙচুর ও প্রভাব বিস্তারের রাজনীতি চালিয়ে যাচ্ছে। অথচ এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বাড়ছে।

তৃণমূল নেতাকর্মী ও স্থানীয়দের ভাষ্য, “অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধীর একটাই পরিচয়—সে অপরাধী।” তারা বলেন, কেবল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেই নয়, যারা এসব বিতর্কিত ব্যক্তিদের সেল্টার, সাপোর্ট ও রাজনৈতিক আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে। নইলে দলীয় শুদ্ধি অভিযান প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের জনগণ এখন মুখের প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপ দেখতে চায়। বিএনপির ঘোষিত স্লোগান— “আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ” — তখনই অর্থবহ হবে, যখন অপরাধীদের বিরুদ্ধে দল আপসহীন অবস্থান নেবে।
স্থানীয় সচেতন নাগরিকরা বলছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা অপরাধ, সন্ত্রাস ও প্রভাব বিস্তারের অপচেষ্টা চালায়, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

তাদের দাবি, “দেশের মানুষ এখন পরিষ্কার বার্তা চায়—দল নয়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। অপরাধীদের রক্ষা নয়, বিচার নিশ্চিত হোক।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park