1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় বিএনপির চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

উল্লাপাড়ায় বিএনপির চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ঐক্য ধরে রাখার ওপর গুরুত্বারোপ

মো. কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১০৫ বার পঠিত

মো. কোরবান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী শাহজাহানপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সলপ-পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সাংগঠনিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মালেক ফকির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম শাহীন।

সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি।

এ ছাড়া সলপ-পঞ্চক্রোশীসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

চা-চক্র ও মতবিনিময়ের মধ্য দিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park