1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় ঝটিকা মিছিলের সময় ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক, রঞ্জু হত্যা মামলার আসামি রাকিব সরকারও গ্রেপ্তার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

উল্লাপাড়ায় ঝটিকা মিছিলের সময় ছাত্রলীগের ৫ নেতাকর্মী আটক, রঞ্জু হত্যা মামলার আসামি রাকিব সরকারও গ্রেপ্তার।

মো:কোরবান আলী রিপন, উপজেলা প্রতিনিধি উল্লাপাড়া সিরাজগঞ্জ :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উপজেলা প্রতিনিধি উল্লাপাড়া সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গভীর রাতে ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৫ সক্রিয় নেতাকর্মীকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ঝিকিড়া কবরস্থান সংলগ্ন সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন সিরাজগঞ্জের আলোচিত রঞ্জু হত্যা মামলার আসামি ও কথিত বর্তমান জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব সরকার (কামারখন্দ) এবং তার আপন ছোট ভাই রুবেল। এছাড়াও আরও তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটক রাকিব সরকার ও তার ভাই রুবেল দীর্ঘদিন ধরে এলাকায় বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সন্ত্রাসী কার্যক্রম, প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি।

অভিযোগ রয়েছে, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতেন। এ সময় নানা ধরনের অনিয়ম, দখলবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগও স্থানীয়ভাবে প্রচলিত ছিল।

তবে এসব অভিযোগের বিষয়ে আটক ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park