1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈশ্বরগঞ্জে ঝুলন্ত অবস্থায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ঈশ্বরগঞ্জে ঝুলন্ত অবস্থায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

মোজাম্মেল হক হিরন- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

মোজাম্মেল হক হিরন- ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক চিকিৎসকের বাড়ির উঠোনের আমগাছ থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতের নাম মো. লাল মিয়া (৭২)। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার বৃশ্বনাথপুর উত্তরপাড়া বড়বাড়ির বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গৃহকর্মী মাজেদা বেগম প্রতিদিনের মতো কাজ করতে এসে বাড়ির উঠোনে থাকা আমগাছে লাল মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে নিহতের নাতি রায়হান মিয়া (১৯) ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

স্থানীয়রা জানান, লাল মিয়া নিয়মিত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার কাছে চিকিৎসা নিতে যেতেন।

ডা. গোলাম মোস্তফা বলেন, “তিনি মাঝে মাঝে আমার কাছে চিকিৎসা নিতে আসতেন। ক্ষুধার্ত থাকলে তাকে খেতে দিতাম। এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।”

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।##

##মোজাম্মেল হক হিরন 
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park