1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ইউনিয়ন বাসীর সেবা করতে চাই : রাকিবুল হাসান শামীম - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

ইউনিয়ন বাসীর সেবা করতে চাই : রাকিবুল হাসান শামীম

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৮ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও আলোকিত সমাজ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান রাকিবুল হাসান শামীম বলেছেন, তিনি জনগণের সেবা করতেই নির্বাচনে অংশ নিয়েছেন এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করতে চান।

মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগের সংক্ষিপ্ত সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
​বক্তব্যে রাকিবুল হাসান শামীম জানান, ব্যক্তিগত জীবনে তিনি অনেক সুযোগ-সুবিধা এবং বিদেশে যাওয়ার সুযোগ পেলেও তা প্রত্যাখ্যান করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতো একটি গণমুখী সংগঠনের সাথে যুক্ত থেকে জনগণের সেবা করার সিদ্ধান্ত নিয়েছেন। ইউনিয়ন পরিষদের কাজের পরিধি উল্লেখ করে তিনি বলেন, জনগণের রেশিও অনুযায়ী যে বাজেট থাকে, তা দিয়ে বিভিন্ন নাগরিকদের সেবা প্রদান করা সম্ভব ইউনিয়ন পরিষদ হলো জনগণের খিদমতের একটি স্থান।

​তিনি অভিযোগ করেন, বিগত দিনে যারা চেয়ারম্যান দায়িত্বে ছিলেন, তারা জনগণের হক মেরেছেন, পরিবারতন্ত্র ও দুর্নীতি করেছেন এবং রাস্তাঘাট কালভার্ট নির্মাণে অনিয়ম করেছেন। এছাড়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানেও অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে।
অতীতে ক্ষমতার অপব্যবহারের ইতিহাস ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত দুইবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ আমাকে সম্মান জানিছে।

রাকিবুল হাসান শামীম আরও স্মরণ করিয়ে দেন যে, অতীতে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসের ভয়ে ১৯৯৬ সালে যারা পালিয়ে গিয়েছিলেন, বর্তমানে এলাকায় এসে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছে। তবে এসব হুমকিতে সাধারণ জনগণ ও প্রার্থীরা ভীত নয়। জনগণের পালস বুঝতে পারলে বুঝতে পারবেন জনগণ কাকে চায়।

পরিশেষে স্পষ্ট ভাষায় জানান যে, অতীতে যেভাবে জনগণকে সাথে নিয়ে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছিল, ঠিক তেমনি জনগণের কল্যাণে তারা ভবিষ্যতেও প্রতিযোগিতায় অংশ নেবেন। তবে এই প্রতিযোগিতা হবে সেবামূলক, কোনো প্রতিহিংসামূলক নয়। হুমকির মুখে তাঁরা কোনো কিছু মনে করেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
​তাই আমরা জনগণের জন্য প্রতিযোগিতা করব, কিন্তু প্রতিহিংসা নয়।” হুমকি দিয়ে কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের হুমকিতে তারা ভয় পান না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park