1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জে অডিট কার্যক্রম চলাকালে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সালামের (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। অডিটের মানসিক চাপের কারণে তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুস সালামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিমগাছীতে ভাড়া বাসায় বসবাস করতেন।

ব্যাংকের কর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে নিমগাছী শাখায় অডিট কার্যক্রম চলছিল। অডিট শুরু হওয়ার পর থেকেই আব্দুস সালাম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে সহকর্মীরা জানান। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের কথা সহকর্মীদের জানান। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

গ্রামীণ ব্যাংকের কর্মী শফিকুল ইসলাম জানান, অডিট চলাকালে ব্যবস্থাপককে তীব্র হতাশাগ্রস্ত দেখা যায়। তাঁর হতাশার কারণ জানতে চাইলে তিনি ‘তাঁকে বাঁচতে দেওয়া হচ্ছে না’ বলে মন্তব্য করেন। পরে গ্যাস ট্যাবলেট সেবনের কথা জানালে সহকর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এদিকে ঘটনার পর উত্তেজিত সহকর্মী ও স্থানীয় জনতা অডিট কমিটির সদস্যদের ব্যাংকের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অডিট কমিটির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অডিটের মানসিক চাপের কারণে আব্দুস সালাম বিষাক্ত পদার্থ সেবন করেছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park