
মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
আওয়ামীলীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র অচিরেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগ মিশে যাবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।’ দিরাই থানা পয়েন্টে বৃহস্পতিবার ৬ আগস্ট বিকেলে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। “গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অপ্রতিরোধ্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরন” শীর্ষক সমাবেশের আয়োজন করে দিরাই উপজেলা ও পৌর বিএনপি।স্থানীয় বিএনপির রাজনীতিতে নাছির চৌধুরীর পারিবারিক বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে।আগামী ৮ আগস্ট শনিবার তার ভাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুক চৌধুরী উপজেলা সদরে দলীয় নেতাকর্মীদের নিয়ে পৃথক সমাবেশ ডেকেছেন।
এপ্রসঙ্গে সমাবে নাছির চৌধুরী বলেন, ‘আজকের এই সমাবেশই বিএনপির মূল সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ তারিখে বিএনপির নামে যারা আলাদা সমাবেশ করতে চাচ্ছে, তারা মূলত দলে বিভক্তি আনতে চায়। এদের সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।’
ছোট ভাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুক চৌধুরী প্রসঙ্গে ৭৫ বছর বয়সী নাছির চৌধুরী বলেন, ‘আমার কোনো ভাই নেই, আমি একা। এমনকি আমার বাসাও কেড়ে নেওয়া হয়েছে। যারা দলের নাম ভাঙিয়ে চুরি-দুর্নীতি করার সুযোগ পাচ্ছে না, তারাই মূলত আমার বিরুদ্ধে এসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’আজকের এই সমাবেশ বিএনপির মূল সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই। ৮ আগস্ট বিএনপির নামে যারা পৃথক সমাবেশ করতে চাচ্ছে তাঁরা মূলত দলে বিভক্তি আনতে চায়।
নাছির চৌধুরী আরও বলেন, ‘আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করে খাচ্ছি। যারা এসব কথা বলে, তাদেরকে প্রশ্ন করুন—আসলে কত টাকা বাজেট এসেছে? প্রয়োজন হলে ইউএনওর কাছে গিয়ে খোঁজ নিন।’
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে প্রবীণ এই সংসদ সদস্য বলেন, ‘আমি যতদিন জীবিত আছি, কাউকে কোনো প্রকার দুর্নীতি করার সুযোগ দেব না।’
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার ও পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, নাসির উদ্দীন চৌধুরীর সহধর্মিনী পারভীন আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সেজু মিয়া, সদস্য আব্দুর রশিদ চৌধুরী, কবির মিয়া, জালাল মিয়া, সামছুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু সাঈদ চৌধুরী, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক রিনা বেগম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল আহমদ তালুকদার, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া প্রমুখ।
এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।