1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের  বিক্ষোভ  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের  বিক্ষোভ  মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন কর্তৃক সন্ত্রাসী কার্যাকলাপের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের  প্রতিবাদে  সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় জেলা বিএনপির অস্হায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ  মিছিল ও  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করেন। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও  যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,মমিনুল হক কালারচান,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুহেল মিয়া,যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কাশেম দুলু,সদস্য সচিব এড. দিপংঙ্কর বণিক সুজিত,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন,সদস্য সচিব মহিন মিয়া,আলম মিয়া ও সাদিকসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দরা।

বক্তবারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগের শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে রেখে ভারতে পলায়ন করেছে। সেখান থেকে তারেক রহমানের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে জ্বালাও পোড়াও করছে। গুপ্ত একটি সংগঠন তাদের সাথে আতাত করছে বলে অভিযোগ করছেন বক্তারা। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলায়  স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সব সময় সরকারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park