1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জে ছেলের দা'য়ের কুপে  গর্ভধারিণী মায়ের মৃত্যু  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সুনামগঞ্জে ছেলের দা’য়ের কুপে  গর্ভধারিণী মায়ের মৃত্যু 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ প্রতিনিধি: 

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কুপে প্রাণ গেল গর্ভধারিণী বৃদ্ধা মায়ের। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজিয়া খাতুন (৭০) ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলে নুরু আলম (৪৬)কে আটক করে থানা হেফাজতে নিয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিলো। এরই জেরে শুক্রবার ভোরে বৃদ্ধা রেজিয়াকে ঘুমন্ত অবস্থায় নুরু আলম ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় রেজিয়ার চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে এবং ছেলে নুরুকে আটক করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন সেখ বিষয়টি নিশ্চিত করে বলেন- ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park