1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী র‌্যাবের হাতে আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সিরাজগঞ্জে ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী র‌্যাবের হাতে আটক

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পঠিত

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা।

সোমবার (২৪ আগস্ট) বিকালে সলঙ্গা থানার রামারচর গ্রামের রাজশাহী থেকে ঢাকাগামী মহাসড়কের পাশে রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে থেকে আটক করা হয়।

মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীরা হলো, রাজশাহী জেলার চারঘাট থানার হলিদাগাছী গ্রামের মৃত আনিছুর রহমানের মেয়ে মোছাঃ রোকেয়া বেগম (৫০) ও একই জেলার গোদাগাড়ী থানার দিয়াড়মহব্বতপুর গ্রামের মৃত লোকমান হোসেনের মেয়ে সালেহা খাতুন (৪৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সোমবার বিকালে সলঙ্গা থানার রামারচর গ্রামের ঢাকাগামী মহাসড়কের পাশে রয়্যাল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্ত হতে কতিপয় মাদক ব্যবসায়ীর নিকট হতে নেশা জাতীয় মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে নিজে পরিবহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park