1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সিরাজগঞ্জে ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯০ বার পঠিত

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এই সাথে প্রত্যেককে ২০ হাজার লাখ টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ ইকবাল হোসেন এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চন্দলিয়া কুমারপুর গ্রামের জেনারুল ইসলামের ছেলে সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে সোহেল রানা ও বিদিরপুর গ্রামে ইয়াছিন আলীর ছেলে আরিফুল ইসলাম সাগর।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তিন আসামীদের মধ্যে রায় ঘোষনার সময় আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। বাকি দুই জন পলাতক রয়েছে।

মামলা সুত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত আসামীরা মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে জড়িত। দেশের বিভিন্ন স্থানে তারা মাদক সরবরাহ করে। ২০২১ সালের ৪ অক্টোবর র‌্যাব-১২ কাছে গোপন সংবাদ আসে কয়েকজন লোক রাজশাহী থেকে ট্রাকযোগে হেরোইন নিয়ে ঢাকায় যাচ্ছেন।

সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায়। এমন সময় একটি ট্রাক র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটিকে আটক করে তল্লাশী চালায়। এসময় ২৫০ গ্রাম হেরোইন সহ সেজবুল ইসলাম, সোহেল রানা ও আরিফুল ইসলাম সাগরকে আটক করে।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি সোলাইমান হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে, আদালতের বিচারক আজ তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park