1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে সিএনজি গ্যাস পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও, মিলছেনা গ্যাস - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সিরাজগঞ্জে সিএনজি গ্যাস পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরেও, মিলছেনা গ্যাস

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন সিএনজি, হাইয়েস ও বাসের চালকেরা। গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করায় সড়কে সিএনজি সংকটও বাড়ছে। অনেক চালক গ্যাসের আশায় রাতে নিজেদের পরিবহণেই রাত্রিযাপন করেছেন।

বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের এ্যালবাট্রস এনার্জী সিএনজি ফিলিং স্টেশনে গিয়ে এমন চিত্র দেখা যায়। এদিন সকালেও গ্যাসের জন্য পাম্পে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে দেখা যায় বিভিন্ন ধরনের যানবাহন। কেউ ২৪ ঘণ্টা, কেউ ২৭ ঘণ্টা আবার কেউ ২৮ ঘণ্টা ধরে গ্যাসের অপেক্ষায় রয়েছেন বলে জানান চালকেরা।

এনায়েতপুর-বেলকুচি রোডে সিএনজি চালক সবুজ মিয়া জানান, বুধবার সকাল থেকে এই সিএনজি ফিলিং স্টেশনে এসে গ্যাস নেওয়ার জন্য সিরিয়াল দিয়েছি কিন্তু বৃহস্পতিবার সকাল ১১টায় এসেও গ্যাস পাইনি।

তিনি আরও বলেন, ২৪ ঘন্টা ধরে গ্যাসের জন্য সিরিয়াল দিয়েছি কিন্তু গ্যাস পাইনি। যারা দায়িত্বে আছে, তারা বলছে গ্যাস নাই, গ্যাস সরবরাহ আসলে দেয়া হবে।

রায়গঞ্জ উপজেলার ধানগড়া থেকে কাঠেরপুল রুটের সিএনজি চালক আমজাদ হোসেন জানান, আমি ২৭ ঘন্টা ধরে গ্যাসের জন্য আছি। আমার বাসা দূরে হওয়ায় রাতে সিএনজিতেই ঘুমিয়েছি, কিন্তু এখনো বলতে পারছিনা গ্যাস দিবে কিনা।

একাধিক চালকদের মতে আমরা গতকাল ৩০ মিনিটের জন্য সড়ক অবরোধ করেছিলাম কিন্তু কোন লাভ হয়নি।

বাস চালক নজরুল ইসলাম আক্ষেপ করে বলেন, আমি গতকাল এসে সিরিয়াল দিয়েছি। এখনো গ্যাস পায়নি। রাতে বাসেই ঘুমিয়েছি। সকালেও গ্যাস নেই।

এ্যালবাট্রস এনার্জী লিমিটেড সিএনজি ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারে দায়িত্বরত মো. পলাশ জানান, গত ১২ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ১০ টা থেকে গ্যাস নাই। সারা বাংলাদেশে একই অবস্থা। গ্যাস সরবাহ পেলে আমরা গ্যাস দিতে পারব।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, অতিদ্রুতই গ্যাস সংকট সমাধান হয়ে যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park