1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের রায়গঞ্জে "ভূইয়া গাঁতী ইউনিয়ন" নামে নতুন ইউনিয়ন গঠন হতে যাচ্ছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সিরাজগঞ্জের রায়গঞ্জে “ভূইয়া গাঁতী ইউনিয়ন” নামে নতুন ইউনিয়ন গঠন হতে যাচ্ছে।

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৯২ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় ভূইয়া গাঁতী নামে নতুন ইউনিয়ন গঠন হতে যাচ্ছে। বেশ কিছু দিন ধরেই নতুন ইউনিয়ন গঠনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক আনন্দ উদ্দীপনা এবং আলোচনা শুরু হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় নতুন ইউনিয়ন গঠনে স্থানীয়দের মতামত গ্রহণের জন্য রায়গঞ্জ উপজেলার ভূইয়া গাঁতী বাস স্ট্যান্ড এ গণশুমানি অনুষ্ঠিত হয়।

গণশুনানির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে ঘুরকা ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড এবং চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও নং ওয়ার্ড নিয়ে নতুন ইউনিয়ন গঠনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আব্দুল খালেক পাটোয়ারী স্বাক্ষরিত গত ৩০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণের অংশ হিসেবে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো রওশন কবির, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আহসানুজ্জামান এবং সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো লুৎফর রহমান।

এছাড়াও গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো শামসুল ইসলাম, উপজেলা সহসভাপতিসহ শামসুল ইসলাম খান, উপজেলা যুব দলের সাবেক সভাপতি মো আব্দুর রাজ্জাক খান। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সচেতন জনসাধারণ।

গণশুনানিতে প্রস্তাবিত নতুন ইউনিয়ন গঠনের জন্য কতোটা যৌক্তিকতা, সুবিধা, স্থানীয় সরকার ব্যবস্থাপনা এবং কতোটা জনসেবা ত্বরান্বিত হবে বা সম্ভাবনা, প্রভাব, স্বমন্বিত হতে পারে তা নিয়ে মতামত গ্রহণ করা হয়।

গণশুনানি অনুষ্ঠিত মানেই প্রস্তাবিত নতুন ইউনিয়ন গঠন হয়ে যাওয়া নয়। স্থানীয় বাসিন্দাদের সার্বিক সুযোগ সুবিধা, সামাজিক উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য সেবা, যোগাযোগ উন্নয়ন, জীবন যাত্রার মান, পারিপার্শ্বিক পরিবেশ ও স্থানীয় বাসিন্দাদের মানসিকতা এবং তাদের মতামত ও পরামর্শ যথাযথভাবে মূল্যায়ন করা হবে। নতুন ইউনিয়ন গঠনের জন্য পরবর্তী সিদ্ধান্ত এবং পদক্ষেপের জন্য অপেক্ষা করতে হবে।

গণশুনানিতে এলাকার স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ করেন এবং নতুন ইউনিয়ন গঠনের জন্য মতামত পেশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park