1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের মৃতদেহ চিটাগং ক্লাব থেকে উদ্ধার করা হয়েছে ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদের মৃতদেহ চিটাগং ক্লাব থেকে উদ্ধার করা হয়েছে ‎

মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পঠিত

‎
‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
‎

‎আজ সোমবার ৪ আগস্ট ১২টার সময় চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে। সাবেক সেনাপ্রধান হারুন অর রশীদের  মরদেহ উদ্ধার করা হয়েছে।
‎
‎তবে সাবেক সেনাপ্রধান হারুন অর রশীদ গতকাল রোববার ৩ আগস্ট বিকেলে বিমানের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে এসেছিলেন।
‎
‎
‎সোমবার দুপুরে ক্লাবের একটি আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‎
‎ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে রাতে হারুন-অর-রশীদ কক্ষটিতে ছিলেন। সকালে কোনো সাড়াশব্দ না পাওয়ায় কক্ষটি খুলে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়।
‎
‎চট্টগ্রাম ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ উদ্দিন জানান : সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদ ক্লাবের গেস্টহাউসের একটি কক্ষে একা ছিলেন। অনেক বেলা পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় ক্লাবের লোকজন বিচলিত হন।
‎
‎দুপুর ১২টার পর পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কক্ষের তালা খুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তিনি আরও জানান চিকিৎসকদের ধারণা কক্ষের মধ্যে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
‎
‎বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মো. আলমগীর জানান: সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ বীরপ্রতীক চট্টগ্রাম ক্লাবে ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেছেন। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি চট্টগ্রামে এসেছিলেন।
‎
‎কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান : সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তারা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে তারা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park