1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১

মোঃসাইদুল বাসার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

​মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
​সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ জন আসামিসহ প্রায় ৫ লাখ টাকার ভারতীয় শাড়ী, পুরোনো মোবাইল ফোন, মদ, গাঁজা ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​গত ৫ ও ৬ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীন মাদরা, ভোমরা, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
​বিজিবি সূত্রে জানা যায়, মাদরা বিওপির একটি দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৮ আরবি ও ১৪ আরবি থেকে আনুমানিক ২০০ ও ১০০ গজ অভ্যন্তরে ভাদিয়ালি ও বরালি নামক স্থানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ী এবং ৯ হাজার টাকার মদ জব্দ করে।
​ভোমরা বিওপির দল সীমান্ত পিলার ৩ থেকে আনুমানিক ৮০০ গজ অভ্যন্তরে মন্দির মোড় এলাকা থেকে ২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের পুরোনো মোবাইল ফোন জব্দ করে।
​এছাড়া বৈকারী বিওপির দল সীমান্ত পিলার ৭/৪২-এস থেকে আনুমানিক ৫০০ গজ অভ্যন্তরে বৈকারীপাড়া মোড় এলাকা থেকে ১ জন আসামিসহ ৭ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা মূল্যের ভারতীয় গাঁজা, ১টি বাইসাইকেল এবং ১টি গ্রামীণ সিমকার্ডসহ মোবাইল ফোন আটক করে।
​অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৩ আরবি থেকে আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে কেড়াগাছি এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে।
​সব মিলিয়ে অভিযানে জব্দ করা মাদক ও চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৬ হাজার ৪৫ টাকা ৫০ পয়সা।
​শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করা হচ্ছিল বলে জানায় বিজিবি। সংস্থাটি জানিয়েছে, এভাবে ভারতীয় দ্রব্যসামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনতা বিজিবির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন।
​অভিযানের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park