1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় বাড়ির জানালা কেটে নগদ অর্থ-স্বর্ণালঙ্কার চুরি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সাতক্ষীরায় বাড়ির জানালা কেটে নগদ অর্থ-স্বর্ণালঙ্কার চুরি

মাসুদ রানা, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৩০৮ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা:

একই পরিবারের চার সদস্যকে অচেতন করে বাড়ির গ্রীল কেটে সাড়ে চার ভরি সোনার গহনা ও নগদ দেড়লাখ টাকাসহ সাত লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার দিবাগত মাঝ রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের সঞ্জয় সাহার বাড়িতে এ ঘটনা ঘটে।

লিটন সাহা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে তার স্ত্রী মৌ সাহা, ছোট ছেলে দীপ্ত সাহাকে নিয়ে বাজারে যাওয়ার পথে প্রাণ ডাক্তারের বাড়ির সামনে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে বাড়িতে ফিরে আসার পর তিনিসহ তার মা মনিকা সাহা, বড় মেয়ে পিউ সাহা একে একে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তারা সকলেই গ্রাম ডাক্তার বিকাশের কাছে চিকিৎসা নেন। রাত ১১টার দিকে তারা খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েন।

 
লিটন সাহার স্ত্রী মৌ সাহা জানান, শনিবার সকালে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান তার বসতঘরের পিছনের জানালা কাটা। ঘরের জিনিসপত্র তছনছ করা। বাড়ির সামনের বারান্দার গ্রীল কাটা।তিনি আরও জানান শোকেজ এর ড্রয়ার ভেঙে তিনটি স্বর্ণের চেইন, দুই জোড়া স্বর্ণের কানের দুল, দুটি সোনার আংটি, সোনার চেইনের লকেট দুটো, একটি মঙ্গল সূত্র ও নগদ দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। সোনার গহনা ও নগদ টাকা মিলিয়ে ক্ষতির পরিমান সাত লাখ টাকার বেশি।

তিনি আরো জানান, আশাঙ্কা করা হচ্ছে তাদের রান্না ঘরের বারান্দায় রাখা পানির ফিল্টারে বা রান্না ঘরে থাকা খাবারে বিষাক্ত জিনিস রেখে ওই পানি বা খাবার খেয়ে তারা অসুস্থ হওয়ার সুযোগে চোর চক্রটি চুরি সংঘটিত করে।

খবর পেয়ে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে, এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে প‌ড়েছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park