1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩০০ বিজিবি সদস্য মোতায়েন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩০০ বিজিবি সদস্য মোতায়েন

​সাইদুল বাসার সাতক্ষীরাঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬৮ বার পঠিত

​সাইদুল বাসার সাতক্ষীরাঃ

​শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার সীমান্তবর্তী বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার ৩৮টি পূজা মণ্ডপে একযোগে দায়িত্ব পালন শুরু করেছেন বিজিবির সদস্যরা।
​বিজিবি সূত্রে জানা গেছে, ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তর সংলগ্ন ৩ কিলোমিটারের মধ্যে ৯টি পূজা মণ্ডপ রয়েছে। এসব মণ্ডপের নিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোট ১৫ প্লাটুন (৩০০ জন) বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দুর্গাপূজা চলাকালীন সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই বিজিবি এই ভূমিকা পালন করছে।
​আজ পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। অন্যদিকে, ব্যাটালিয়ন সদর এলাকার মণ্ডপগুলো পরিদর্শন করেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শাদমান সাকিব। পরিদর্শনকালে তাঁরা নিরাপত্তা নিশ্চিতকরণে মোতায়েন করা প্লাটুনগুলোকে প্রয়োজনীয় নানা দিকনির্দেশনা প্রদান করেন।

​জানতে চাইলে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “একটি পেশাদার ও সুশৃঙ্খল বাহিনী হিসেবে বিজিবি পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছেন।”

দুর্গাপূজাকে কেন্দ্র করে বিজিবি যশোর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকাসমূহের মোট ২২২টি পূজা মণ্ডপের নিরাপত্তায় প্রায় ২ হাজার বিজিবি সদস্য মোতায়েন থেকে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park