1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাঁত্রাগাছি সার্বজনীন এর ৯৮ বছরের সুচনা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সাঁত্রাগাছি সার্বজনীন এর ৯৮ বছরের সুচনা

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- হাওড়ার সাঁত্রাগাছির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পূজা সাঁত্রাগাছি সার্বজনীন দুর্গোৎসব এবার ৯৮তম বর্ষে পড়ল। বৃহস্পতিবার এই পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসী স্বামী উত্তমানন্দ মহারাজ। সঙ্গে সমাজের বিশেষ ভাবে সক্ষম ছেলে-মেয়েরা গান গেয়ে শোনান। উপস্থিত ছিলেন সাঁতরাগাছি সার্ব্বজনীন দুর্গোৎসব এর চেয়ারম্যান শ্রী গৌরব মৈত্র।
স্বামীজী প্রদীপ প্রজ্জ্বলন করে মায়ের পাদপদ্মে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং সকলের সার্বিক মঙ্গল ও শান্তি কামনা করেন।
আয়োজক সংস্থা রামরাজা স্পোর্টিং ক্লাব। ক্লাব সভাপতি জয়তি ভট্টাচার্য জানান, এই পূজো বহু বছরের ঐতিহ্য বহন করছে। প্রবীণ-নবীন হাতে হাত মিলিয়ে আমরা দুর্গোৎসব পালন করি।
এই পূজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আলোকসজ্জা, শিল্পকলার ছোঁয়া এবং সামাজিক বন্ধনের বার্তা নিয়ে দুর্গাপুজোর মহোৎসবকে ঘিরে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এই দুর্গোৎসব এখন শুধু পূজা নয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park