1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সহনীয় মূল্যে ইলিশ মডেল উদ্ভাবন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সহনীয় মূল্যে ইলিশ মডেল উদ্ভাবন

আলী আজীম, মোংলা (বাগেরহাট):
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

 

অবাধ ও সাবলীল পদ্ধতিতে স্বল্পমূল্যে ইলিশ ক্রয় ও দেশবাসীর নিকট ইলিশ সহজলভ্য করতে মডেল প্রণয়ন করা হচ্ছে। মডেলটি উপস্থাপন করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ এর সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন (যুগ্মসচিব)। অতি সম্প্রতি তিনি দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের মডেল সৃষ্টি করেন যা সরকারের অনুমোদনের অপেক্ষায় মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। তিনি মনে করেন, জেলেদের দাদন নিয়ে কমমূল্যে শুধু মহাজনকে ইলিশ দিতে বাধ্য হওয়া থেকে ইলিশের দুস্প্রাপ্যতা শুরু হয়।

 

এ উর্ধ্বগতি নিয়ন্ত্রণে তিনি নিম্নরূপ প্রস্তাবনা দেনঃ

 

ক) জেলে, স্থানীয় আড়ৎ, বৃহৎ আড়ৎ (যেমনঃ ঢাকা, খুলনা, বরিশাল), পাইকারি ক্রেতা/বিক্রেতা, খুচরা বিক্রেতা পর্যায়ে আবশ্যিকভাবে রশিদের মাধ্যমে হস্তান্তর হবে। রশিদে মোবাইল নম্বর ও তারিখ থাকবে;

 

খ) নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ ও কোস্টগার্ড রশিদ যাচাই করে মূল্যসহ নিশ্চিত হবে যে, কোন স্তরে আড়ৎদার ২০ দিনের বেশি ইলিশ মজুদ করতে পারবে না;

 

গ) লাইসেন্স থাকলেও সরকারের অনুমতি ব্যতীত কার্গো বিমান বা জাহাজে বিদেশে ইলিশ রপ্তানী বা বাজারজাত করতে পারবে না;

 

ঘ) খুলনা, বরিশাল, চাঁদপুর হয়ে সপ্তাহে ০৩ দিন (রাত্রিকালীন) যাত্রায় এক বা একাধিক জলযান (Water Vessel) নদী-সাগরের ইলিশ ও সম্ভব হলে অন্য মাছ বিনা ভাড়ায় ঢাকায় পরিবহণ করবে। ফিরতি পথে বিভিন্ন সরকারি দপ্তরের পণ্য ঢাকা থেকে পরিবহণ করবে।

 

ঙ) দুষ্টুচক্র (Vicious Circle) ভেঙ্গে গেলে ইলিশ স্বল্পদামে সহজ প্রাপ্য হবে, দাদন বা জিম্মি করা বন্ধ হবে এবং জেলেরাও স্বাবলম্বী হবেন।

 

মডেলটি বাস্তবায়ন হলে ইলিশ মাছের সমৃদ্ধ অতীত ও ঐতিহ্য ফিরে আসবে বলে সংশ্লিষ্টগণ মনে করেন।

 

## আলী আজীম, মোংলা

০১৯২৫২৯৬৮২২

০৪/০৯/২৪ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park