1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সলঙ্গায় মাদকের ভিডিও ধারণের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সলঙ্গায় মাদকের ভিডিও ধারণের জেরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ বার পঠিত

আব্দুর রাজ্জাক বাবু, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক সেবনের ভিডিওচিত্র ধারণের জেরে এক সাংবাদিকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল ও মাদকচক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ওই সাংবাদিক, তাঁর স্ত্রী ও মা আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে সলঙ্গা থানার চড়িয়া শিকার উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মো. মোর্শেদুল ইসলাম বাদী হয়ে সলঙ্গা থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। মোর্শেদুল ইসলাম একজন গণমাধ্যমকর্মী এবং হাটিকুমরুল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাতে সলঙ্গার রাজশাহী রোড পিকআপ স্ট্যান্ড এলাকায় মাদক সেবনের খবর পেয়ে মোর্শেদুল ইসলাম মোবাইল ফোনে এর ভিডিওচিত্র ধারণ করেন। এর জের ধরে মঙ্গলবার বিকেলে পূর্বপরিকল্পিতভাবে মো. বেলাল বিশ্বাস ও পিকআপ পরিবহন মালিক মো. লাল চাঁদের নেতৃত্বে ৪০-৪৫ জনের একটি দল দেশীয় অস্ত্র—লোহার রড, বাঁশের লাঠি ও হাঁসুয়া নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলাকারীরা বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করলে পরিবারের সদস্যরা প্রতিবাদ করেন। এ সময় বেলাল বিশ্বাসের নির্দেশে হামলাকারীরা সাংবাদিক মোর্শেদুল ইসলামকে ঘিরে মারধর করে আহত করেন বলে অভিযোগ করা হয়েছে।
তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর স্ত্রী নাসরিন খাতুন ও মা জহুরা খাতুনকেও মারধর ও লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
এ ছাড়া হামলাকারীরা তাঁর স্ত্রীর গলা থেকে প্রায় ৮ আনা ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নেয় এবং ঘরের ড্রয়ার ভেঙে নগদ ৫ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেছেন মোর্শেদুল ইসলাম।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সাংবাদিক ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার পর লাশ গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই সাংবাদিক ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park