1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

মোঃ বেলাল হোসেন-স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সপ্তমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। ২০২৭-২৮ সেশনের জন্য জেলা জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে তিনি পুনরায় আমির নির্বাচিত হয়েছেন।

গত ২২ অক্টোবর সিরাজগঞ্জ শহরের কাজিপুর মোড় এলাকার দারুল ইসলাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা জামায়াতের রুকন সম্মেলনে আমির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

গত ৪ নভেম্বর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সারা দেশের জেলা ও মহানগর শাখার আমির নির্বাচনের ফলাফল চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত ফলাফল প্রকাশ করা হয়। শিগগিরই নির্বাচিত জেলা আমির হিসেবে তিনি শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও বিভিন্ন আন্দোলনে সামনের সারিতে নেতৃত্ব দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই সরকারের আমলে একাধিক মামলার আসামি হন এবং দীর্ঘদিন কারাবরণ করেন।

রাজনৈতিক জীবনে তিনি ইসলামী ছাত্রশিবিরের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এবং জেলা জামায়াতের সেক্রেটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৪-১৫ সেশনে প্রথমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত হন তিনি। এরপর থেকে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে ২০২৭-২৮ সেশনের জন্যও পুনরায় আমির নির্বাচিত হলেন।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহিনুর আলম। ওই নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park