1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব

শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

এস ডি সোহেল রানা
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৮২ বার পঠিত


এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার,

শেরপুরের শ্রীবরদীতে দুর্নীতি দমন কমিশন দুদকের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২১ শে জুলাই সোমবার দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর সম্বনিত জেলা কার্যালয়ের উদ্যোগে ও

শ্রীবরদী উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির  ব্যবস্থাপনা ও সহযোগিতায় শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

মিলনায়তনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শ্রীবরদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সার  ডিলার

এ,কে,এম রুহুল আমিন কালামের সভাপতিত্বে

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদুল হক ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার ও দুর্নীতি দমন কমিশন দুদক জামালপুর সম্বনিত

জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো জিহাদুল ইসলাম।

এতে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম।

বিতর্কের প্রথম পর্বে জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতীত দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়

চূড়ান্ত পর্বে দেশের সার্বিক উন্নয়ন বাঁধাগ্রস্ত হওয়ার মূল কারণে দুর্নীতি বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও তাতিহাটি আইডিয়াল স্কুল রানার্স আপ নির্বাচিত হয়।

দুর্নীতি দমন কমিশন দুদক কর্তৃক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে

সম্মাননা ক্রেস্ট, মেডেল, শিক্ষা উপকরণ সামগ্রী প্রদান করা হয়।

এসময় শ্রীবরদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক তারেক মো আব্দুল্লাহ রানা, মাটি ফাটা জিএম উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক দুলাল, সিনিয়র সহকারী শিক্ষক রায়হানা ফেরদৌসী শিল্পী, তাতিহাটি আইডিয়াল স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক এসডি সোহেল রানা,

রেজাউল করিম রাজু সহ শিক্ষক বৃন্দ, গণমাধ্যম কর্মী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park