1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শুঁটকি মাছে স্বাবলম্বী হচ্ছেন টেকনাফের বাসিন্দারা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব

শুঁটকি মাছে স্বাবলম্বী হচ্ছেন টেকনাফের বাসিন্দারা

টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি
উপজেলার শাহপরীর দ্বীপ উপকূলে সামুদ্রিক শুঁটকি মাছের মৌসুম শেষের দিকে। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় পরিবর্তন হওয়ায় এবার শুঁটকি মৌসুম শেষ হচ্ছে এক মাস আগেই।

প্রতি বছর নয় মাস শুঁটকি উৎপাদন করা গেলেও এবার থেকে সেই সময় কমিয়ে আট মাস করা হয়েছে।

আধুনিক সুযোগ-সুবিধা তেমন পৌঁছায়নি। বড় বড় কলকারখানাও নেই। তারপরও থেমে নেই কক্সবাজারের টেকনাফের উপকূলীয় এলাকার মানুষের জীবনযুদ্ধ। তারা সামুদ্রিক মাছ সংগ্রহ করে শুঁটকি বানিয়ে জীবিকা নির্বাহ করেন। এতে স্বাবলম্বীও হচ্ছেন। পরিবারের খরচ জোগাচ্ছেন। এ কাজে পুরুষদের পাশাপাশি এগিয়ে এসেছেন নারীরাও। বড় পরিসরে না হলেও ক্ষুদ্র পরিসরে কাজ করছেন তারা।

উপকূলে পুরোদমে চলছে মাছ শিকার ও শুঁটকি উৎপাদন। এই শুষ্ক মৌসুমে চলছে শুঁটকি উৎপাদনের ধুম।

ব্যস্ত সময় পার করছেন উপজেলার জেলে পল্লীর মৎস্যজীবীরা। আর এসব শুঁটকি মধ্যে ছুরি শুঁটকি যাচ্ছে সারাদেশে।

সরজমিনে গিয়ে দেখা যায়, সাবরাং ও শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া বেড়িবাঁধের পাশে গড়ে উঠেছে ছুরি শুঁটকি পল্লী। এসব পল্লীতে বাঁশের ছাউনি দিয়ে তৈরি করা হয়েছে মাচা। এসব মাচায় ছোট-বড় সামুদ্রিক ছুরি মাছ কিনে এনে শুকানো হয়। এগুলো পাঁচ-ছয়দিন মধ্যে পুরোপুরি শুকিয়ে যায়।

শাহপরীর দ্বীপ শুঁটকি মহালের মালিক শাহাব উদ্দিন বলেন, “এসব ছুরি শুঁটকি মাছ পর্যাপ্ত আলো বাতাস এবং রোদে শুকালে কোনো কীটনাশকের প্রয়োজন হয় না।

সমুদ্রের তীরবর্তী এলাকা হওয়ায় এখানে রোদের প্রচণ্ড তাপ রয়েছে। এ ছাড়া বায়ু চলাচলেও নেই কোনো প্রতিবন্ধকতা। তাই রোদ ও বাতাসের সংমিশ্রণে দ্রুত কাঁচা মাছ শুঁটকি হিসেবে রূপান্তরিত হয়।

আর মাছে কীটনাশক মেশালে শুঁটকির প্রকৃত স্বাদ পাওয়া যায় না বলেও জানান শাহাবুদ্দিন।

শুঁটকি ব্যবসায়ী আলী আহমদ বলেন, এখানকার ছুরি শুঁটকি লবণ ও কীটনাশকমুক্ত। পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকিয়ে পাঁচ-ছয় দিনের মধ্যে শুঁটকি তৈরি করা হয়েছে। প্রতি কেজি শুঁটকি ১২০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি করা হয়।

মাসে দুই থেকে তিনবার শুঁটকি নিয়ে চট্টগ্রামে বিক্রি করা হয়। শাহপরীর দ্বীপের এই ছুরি শুঁটকির বেশ চাহিদা রয়েছে। পাইকাররা আগে থেকে অর্ডার দিয়ে থাকেন।

এ বিষয়ে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “টেকনাফ উপকূলের শুঁটকি কোনো রকম রাসায়নিকের প্রয়োগ ছাড়াই প্রক্রিয়াজাত করা হয়। প্রক্রিয়াজাতের সময় মাঝে মধ্যে লবণ ছাড়া কিছু মেশানো হয় না। ফলে এ শুঁটকি স্বাস্থ্যসম্মত। এটা অত্যন্ত সুস্বাদু হওয়ায় সারাদেশে এর চাহিদা আছে।

তিনি বলেন, উপকূলীয় অধিকাংশ লোকজন শুঁটকি মাছের ব্যবসা করে লাভবান হচ্ছেন। আমাদের পক্ষ থেকে তাদের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়।

তারা সামুদ্রিক কাঁচা মাছ সংরক্ষণ করে সাত থেকে ১০ দিন শুকিয়ে বিক্রি করছেন। এটি ভালো উদ্যোগ বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park