
দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনাকান্দা ড. মোশাররফ হোসেন ইসলামীয়া রহমানিয়া দাখিল মাদ্রাসা। দীর্ঘদিন ধরে ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি।
২০০৬ সালে এমপিওভুক্ত হওয়ার পর থেকে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৬ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন এবং প্রায় ৩০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষকদের পাঠদান, নিয়মিত ক্লাস এবং সুন্দর শিক্ষার পরিবেশের কারণে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয় অভিভাবকদের মতে, সন্তানদের শিক্ষিত ও নৈতিকভাবে গড়ে তুলতে এ প্রতিষ্ঠানটি এলাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মাদ্রাসা কর্তৃপক্ষের প্রত্যাশা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় ভবিষ্যতে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও উন্নত হবে এবং ভালো ফলাফলের মাধ্যমে সুনাম আরও বৃদ্ধি পাবে।
শিক্ষার আলো ছড়িয়ে একটি সুন্দর ও আদর্শ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে সোনাকান্দা ড. মোশাররফ হোসেন ইসলামীয়া রহমানিয়া দাখিল মাদ্রাসা।