1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উদযাপিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

শাহজাদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উদযাপিত।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ২১ ফেব্রুয়ারি-২০২৫ইং শুক্রবার সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ শারমিন আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ বেলাল হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আছলাম আলী, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস এম শাহাদত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ মুরাদ হোসেন প্রমুখ।
এদিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park