1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শনিবার কলকাতার জনবহুল স্থানে আচমকা বিস্ফোরণে জখম ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

শনিবার কলকাতার জনবহুল স্থানে আচমকা বিস্ফোরণে জখম ১

বেবি চক্রবর্ত্তী, কলকাতা :-
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী, কলকাতা :- শনিবার দুপুরে মধ্য কলকাতার জনবহুল এলাকায় বিস্ফোরণের ফলে একজন জখম হয়েছেন। এদিন দুপুর দুটো নাগাদ স্থানীয় তালতলা থানায় খবর আসে ব্লোচম্যান সেন্ট এবং এস এন ব্যানার্জী রোডের সংযোগ স্থল আচমকা বিস্ফোরণে কেঁপে উঠেছে। এই ঘটনায় ৫৮ বছর বয়সী বাপি দাস নামে এক ব্যক্তিকে কলকাতার এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তালতলা থানার ওসি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিনি জানতে পারেন আহত ওই ব্যক্তিকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার ডান কব্জিতে আঘাত লেগেছে। ব্রোচম্যান সেন্টের প্রবেশপথে একটি প্লাস্টিকের ব্যাগ ছিল। ঘটনার পর এলাকাটি সিকিউরিটি টেপ দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হলে তারা পৌঁছে ওই ব্যাগ এবং তার আশেপাশে এলাকায় তল্লাশি চালানোর পর ছাড়পত্র দিলে যান চলাচলের অনুমতি দেওয়া হয়। ৫৮ বছর বয়সী জখম বাপি দাস নামে ওই ব্যক্তির ইছাপুরে বাড়ি হলেও সম্প্রতি এস এম ব্যানার্জী রোডের ফুটপাতেই থাকতেন। এন আর এস হাসপাতালে তরফ থেকে জানানো হয় তার চিকিৎসা চলছে আরও খানিকটা সময় দিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park