1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লোকনাথপুর–পরানপুর সড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা: আহত জামায়াত নেতাসহ ০২ জন, ক্ষুব্ধ এলাকাবাসী - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

লোকনাথপুর–পরানপুর সড়কে ফের ভয়াবহ দুর্ঘটনা: আহত জামায়াত নেতাসহ ০২ জন, ক্ষুব্ধ এলাকাবাসী

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮৭ বার পঠিত

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গার দর্শনার লোকনাথপুর–পরানপুর সড়কে আবারও একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ ওই সড়কের সোহেলের পোল্ট্রি ফার্মের পাশে একটি দ্রুতগামী প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তিনি দর্শনা পরানপুর ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মনিরুল ইসলাম। দুর্ঘটনার পর স্থানীয়রা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকেসহ অপর আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। বর্তমানে চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এলাকাবাসী সকলের কাছে মনিরুল ইসলামসহ আহতদের দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ দোয়ার অনুরোধ জানিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, লোকনাথপুর–পরানপুর সড়কের এই নির্দিষ্ট স্থানটিতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বড় বড় ঝোপঝাড়ের কারণে দৃষ্টিসীমা মারাত্মকভাবে ব্যাহত হয়। বিপরীত দিক থেকে আসা কোনো গাড়ি বা মোটরসাইকেল চালক একে অপরকে দেখতে পান না, যা এসব দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে।

বিশেষ করে স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ঠিক এই একই স্থানে গত পাঁচ দিন আগেও একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জনেই প্রাণ হারিয়েছিলেন। একের পর এক এমন প্রাণঘাতী ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

বারবার দুর্ঘটনা ঘটার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি—

অবিলম্বে লোকনাথপুর–পরানপুর সড়কের উভয় পাশের বিপজ্জনক ঝোপঝাড় ও জঙ্গল দ্রুত পরিষ্কার করতে হবে।
সড়কে অতিরিক্ত গতি রোধ করতে স্পিডব্রেকার বা গতিরোধক স্থাপন করতে হবে। গুরুত্বপূর্ণ এই সড়কে ট্রাফিক নজরদারি বাড়াতে হবে।

“দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নয়—দুর্ঘটনা রোধে আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক”—এই স্লোগানকে সামনে রেখে এলাকাবাসী উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। প্রাণহানি এড়াতে এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন—এমনটাই এখন সকলের প্রত্যাশা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park