1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাণীশংকৈল হাসপাতালে এলো অ্যান্টিভেনম, মিলেছে ১৭টি ইনজেকশন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাণীশংকৈল হাসপাতালে এলো অ্যান্টিভেনম, মিলেছে ১৭টি ইনজেকশন

হাসিনুজ্জামান মিন্টু ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত

হাসিনুজ্জামান মিন্টু
ঠাকুরগাঁও প্রতিনিধি:

দীর্ঘ প্রায় তিন মাসের সংকট কাটিয়ে অবশেষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনম ইনজেকশন সরবরাহ করা হয়েছে। জরুরি ভিত্তিতে হাসপাতালে ১৭টি অ্যান্টিভেনম ইনজেকশন পৌঁছে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (২৫ জুলাই) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ। তিনি জানান, হাসপাতালে বর্তমানে ১৭টি অ্যান্টিভেনম ইনজেকশন পৌঁছেছে, যা সাপে কাটা রোগীদের জরুরি চিকিৎসা সেবায় ব্যবহার করা হবে।

তিনি আরও জানান, হাসপাতালের জন্য মোট ৪০টি অ্যান্টিভেনম ইনজেকশনের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হলে ভবিষ্যতে রোগীদের চিকিৎসা দিতে আর কোনো সমস্যা হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে অ্যান্টিভেনমের অভাবে সাপে কাটা রোগীদের চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। নতুন করে ইনজেকশন সরবরাহ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park