1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্যের সঙ্গে ব্রাকের প্রতিনিধির মতবিনিময়। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্যের সঙ্গে ব্রাকের প্রতিনিধির মতবিনিময়।

মোঃ জাকারিয়া হোসেন (এমএসসি; পিজিডি) শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন (এমএসসি; পিজিডি)
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান-এর সঙ্গে মতবিনিময় করেছেন ব্র্যাক রেগুলেটরি অ্যাফেয়ার্স ইউনিটের সিরাজগঞ্জের জেলা কো-অর্ডিনেটর মাহফুজুর রহমান।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১:০০ টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে মাননীয় উপ-উপাচার্য মহোদয়ের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও মেধা বিকাশ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ সৃষ্টি, তরুণ প্রজন্মকে দক্ষ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় মাহফুজুর রহমান ব্র্যাকের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগের সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার বিষয়ে মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, অ্যাকাডেমিক সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাশক্তি, নেতৃত্বগুণ, উদ্যোক্তা মনোভাব ও কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখতে পারে।

মতবিনিময়কালে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান ব্র্যাকের প্রস্তাবিত সহযোগিতামূলক উদ্যোগসমূহকে স্বাগত জানিয়ে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি মানসম্মত, দক্ষতা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জন নয়, বরং বাস্তবমুখী দক্ষতা, সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও উদ্যোক্তা হিসেবে নিজেদের বিকশিত করার সুযোগ সৃষ্টি করাই বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে ব্র্যাকের মতো উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগ ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

মতবিনিময় সভায় উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীবান্ধব ও উন্নয়নমুখী বিভিন্ন কার্যক্রম গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। এ-সময় ব্রাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহকারী এলাকা ব্যবস্থাপক শিফা আক্তার বৃষ্টি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park