1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর ২০২৫ খ্রি. রবিবার বিকাল ২:৩০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মাহফুজুর রহমান।

খেলায় ১-১ গোলে ড্র হয়। টানটান উত্তেজনার এই ম্যাচে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফুটবল টিম প্রথমার্ধে ১ গোল করে। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ১ গোল করে সমতায় ফেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফুটবল টিম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমের পক্ষে গোলটি করেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শতাব্দী হাসান শুভ।

ম্যাচটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
খেলায় অসাধারণ পারফরম্যান্স করায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park