মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর ২০২৫ খ্রি. রবিবার বিকাল ২:৩০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটি উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মাহফুজুর রহমান।
খেলায় ১-১ গোলে ড্র হয়। টানটান উত্তেজনার এই ম্যাচে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ফুটবল টিম প্রথমার্ধে ১ গোল করে। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ১ গোল করে সমতায় ফেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফুটবল টিম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমের পক্ষে গোলটি করেন সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শতাব্দী হাসান শুভ।
ম্যাচটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
খেলায় অসাধারণ পারফরম্যান্স করায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার।