1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রবিবার দিল্লি থেকে ৩ জন সিবিআই আধিকারিকের একটি দল পৌঁছালো কলকাতায় - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রবিবার দিল্লি থেকে ৩ জন সিবিআই আধিকারিকের একটি দল পৌঁছালো কলকাতায়

বেবি চক্রবর্তী, কলকাতা:-
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী: কলকাতা:
– টানটান উত্তেজনা আরজি কর-এ। রবিবার ফের সিবিআই-এর আধিকারিকরা এলেন হাসপাতালে। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় এবার নতুন কি মোড় সামনে আসছে?
সূত্রের খবর, রবিবার দিল্লি থেকে ৩ জন সিবিআই আধিকারিকের একটি দল আরজি করের ‘প্ল্যাটিনাম যুবিলি’ বিল্ডিং-এ আসেন।অন্যদিকে, আরজি কর হাসপাতালের ২ জন ফরেন্সিক মেডিসিনের কর্মীকে তলব করা হয়েছিল। রবিবার তাঁরা পৌঁছান সিবিআই দফতরে। রবিবার ফের চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে তলব করে সিবিআই। তাঁকে সিবিআই-এর সিজিও কমপ্লেক্স-এ ডাকা হয়। আরজি কর কাণ্ডে নির্যাতিতার যে ৩ জন ময়না তদন্তকারী চিকিৎসক ছিলেন, তার মধ্যে একজন অপূর্ব বিশ্বাস। রবিবার ফের তলব করে সিবিআই। তিনি আজ, দুপুরবেলায় হাজির হন সিবিআই দফতরে। তাঁর বয়ান রেকর্ড করছেন তদন্তকারীরা ।আজ সিবিআইয়ের ডাকে সিজিও কমপ্লেক্সে আসেন টালা থানার পুলিশকর্মী চিন্ময় বিশ্বাস! আগেই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এবার কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে টালা থানার সাব ইন্সপেক্টর চিন্ময় বিশ্বাস। ঘটনার পরদিন, অর্থাৎ ৯ অগাস্ট সকালে টালা থানা খবর পাওয়ার পর থানার আইও (তদন্তকারী অফিসার)-এর সঙ্গে এই চিন্ময় বিশ্বাস ঘটনাস্থলে যান।একই সঙ্গে তলব করা হল তিন চিকিৎসককে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে ও সৌরভ পালকে আজ ফের ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। এই ৩ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমান লোপাটে হাত ছিল বলে প্রথম থেকেই অভিযোগ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park