1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যশোরে মণিরামপুরে জামায়াতের যুব সমাবেশে বক্তাদের কড়া হুঁশিয়ারি - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

যশোরে মণিরামপুরে জামায়াতের যুব সমাবেশে বক্তাদের কড়া হুঁশিয়ারি

দিপু মন্ডল প্রতিনিধি- যশোর
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

 

দিপু মন্ডল প্রতিনিধি- যশোর

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের ২০২৫ইং এর সমাবেশে দেশের চলমান পরিস্থিতিকে নেতিবাচক ইঙ্গিত দিয়ে আইনশৃংখলার বর্তমান পরিস্থতিকে দায়ী করে কড়া হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

২৩শে মে শুক্রবার বৃষ্টিস্নাত বিকালে পৌরশহরের মণিরামপুর ফাজিল মাদ্রাসা চত্বরে আয়োজিত এ যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। বাংলাদেশ জামায়াত ইসলামীর যুব বিভাগ মণিরামপুর শাখার আয়োজনে এ যুব সমাবেশে দুপুর হতেই জেলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করে।
এ যুব সমাবেশকে সফল করতে ও বিশৃঙ্খলা এড়াতে মণিরামপুর পৌরশহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে অতিরিক্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলো।
যুব বিভাগ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি এইচ এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২৫ এর যুব সমাবেশে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার সূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডঃ গাজী এনামুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর শাখার উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সম্পাদক অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, জেলা জামায়াত সহঃ সেক্রেঃ অধ্যাঃ গোলাম কুদ্দুস,প্রভাষক. মনিরুল ইসলাম,নুর-ই-আলী নুর মামুন, মাওঃ মহিউল ইসলাম, অ্যাডঃ শফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, হাফেজ হাদিউজ্জামান, হাফেজ নাজমুল হুসাইন, ফাহিম শাহরিয়ার,মোঃ আশিকুজ্জামান,মোঃ সাজ্জাদ হোসেন, অহেদুজ্জামান চঞ্চল, মোঃ আল-আমিন, মনিরুজ্জামান, মাওঃ রবিউল ইসলাম,মোঃ ইমদাদুল ইসলাম, মোঃ আশরাফ ইয়াছিন, আবু সালেহ মোঃ ওবায়দুল্লাহ ,ডাঃ শরিফুল ইসলাম,মাওঃ সেলিম জাহাঙ্গীর, অধ্যাপক আহসান হাবিব লিটন, মাওঃ খলিলুর রহমান,মাওঃ লিয়াকত আলী প্রমূখ।
যুব সমাবেশের আলোচনা শেষে মঞ্চে ইসলামী সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য ইসলামী সংগীত শিল্পী এ্যাড: রোকনউজ্জামান সহ কয়েকটি শিল্পী গোষ্ঠীর ইসলামি সংগীত শিল্পীরা। সর্বশেষ সমাজ সচেতনতার উদ্দেশ্য নির্মিত নাটক “এক মুঠো ভাত” মঞ্চস্থ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park