1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদক থেকে মুক্তি, খেলাধুলায় গড়ি শক্তি যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই- সাংবাদিক তৌহিদ আক্তার পান্না। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মাদক থেকে মুক্তি, খেলাধুলায় গড়ি শক্তি যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই- সাংবাদিক তৌহিদ আক্তার পান্না।

মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পঠিত


মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা //

 ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন,জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না। গতকাল বিকেলে পাকশীর ঐতিহাসিক রেলওয়ে ফুটবল মাঠে রেল শ্রমিক দলের সহযোগিতায় পাকশী ফুটবল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সিনিয়র ও জুনিয়র দলের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত  প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশের এএসআই হাফিজ ও  পাকশী রেলওয়ে শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুমন আলী। পাকশী রেলওয়ে শ্রমিকদলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এসময় টিম ম্যানেজার আবির হোসেন, ট্রেনিং সেন্টারের কোচ নূর হোসেন,ট্রেনিং সেন্টারের সহসভাপতি সাইফুল ইসলাম কনক,সাধারণ সম্পাদক নূর হোসেন ভুটান, সাংবাদিক সাইদুল ইসলাম,ছাত্রদল নেতা আলমাস আলীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। টানটান উত্তেজনাপূর্ণ এ খেলার দশ মিনিটের মাথায় অতিথিদের পক্ষ থেকে জুনিয়র দলের বিজয়ীদের পুরস্কিত করা হবে ঘোষনা দেওয়ায় খেলার উত্তেজনা বৃদ্ধি পায়। প্রথমার্ধের ১৫ মিনিটের মাথায় সিনিয়র দলের আলিম প্রথম গোল করে এবং মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ২০ মিনিটের মাথায় জুনিয়র দলের স্টাইগার রাহুল দলের পক্ষে প্রথম গোল করে খেলায় সমতা আনে। দর্শক নন্দিত এ খেলার দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের মাথায় জুনিয়র দলের সিজান দ্বিতীয় গোল করে দলের বিজয় নিশ্চিত করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কারের অর্থ তুলে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park