1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের পরিবর্তে ক্যানোলা লাগাচ্ছেন আয়া-সুইপার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের পরিবর্তে ক্যানোলা লাগাচ্ছেন আয়া-সুইপার

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

 

 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

 

কক্সবাজারের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে চরম অনিয়ম। ভর্তি ওয়ার্ডে দেখা গেছে, নার্সরা বসে থাকলেও আয়া ও সুইপাররা রোগীদের ক্যানোলা লাগানো, ইনজেকশন দেওয়া এবং স্যালাইন পুঁশ করার মতো ঝুঁকিপূর্ণ কাজ করছেন। এর বিনিময়ে রোগীদের কাছ থেকে আদায় করা হচ্ছে টাকা।

 

প্রতিবেদক ভর্তি ওয়ার্ড সরেজমিনে ঘুরে দেখে, আয়া ও সুইপারের রোগীদের টাকার বিনিময়ে নার্সিং সেবা দিচ্ছে। সরেজমিনে এও দেখা যায়, একজন পুরুষ আয়া কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতেই ইনজেকশন পুঁশ করছে। এ সময় ডিউটি রুমে একজন নার্সকে অবসর বসে থাকতে দেখা যায়। রোগীরা জানান, এমন দৃশ্য এ হাসপাতালে প্রতিদিনই দেখা যায়।

 

স্থানীয় সাংবাদিক আ.ন.ম. হাসান বলেন, “কয়েকদিন আগে মেয়েকে ভর্তি করাই। নার্স থাকা সত্ত্বেও এক বহিরাগত ছেলে ক্যানোলা দিয়েছে। পরে জেনেছি সে সুইপার, এসব কাজে তার কোনো বৈধতা নেই।”

 

আরেক রোগীর স্বজন সরোয়ার অভিযোগ করেন, “আমার বাবাকে স্যালাইন পুঁশ করেছেন ১৮–১৯ বছরের এক ছেলে। পরে জানতে পারি, সে হাসপাতালের সুইপার।”

 

রোগীরা জানান, ক্যানোলা লাগাতে বা ইনজেকশন দিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত আদায় করা হয়। জরুরি বিভাগ থেকে জরুরীসেবার জন্য রোগী এলে ক্যানোলা কিংবা ইনজেকশন দিতে নেয়া হয় ৫০ টাকা। অথচ সরকারি হাসপাতালে টাকা নেওয়া সম্পূর্ণ অবৈধ।

 

জানা গেছে, হাসপাতালের প্রশাসনিক দুর্বলতার সুযোগে জনবল সংকটের কারণ দেখিয়ে বহিরাগত কয়েকজনকে মাস্টাররোল বা মৌখিক চুক্তিতে আয়া, সুইপার ও পিয়ন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু তাদের দিয়ে ওয়ার্ডে ডিউটি করানো হয়। এ সুযোগে নার্সরা নিজেরাই এসব নন-মেডিক্যাল অস্থায়ী কর্মীদের ক্যানোলা ও ইনজেকশন দেওয়া শিখিয়ে দিয়েছেন। ফলে ঝুঁকিপূর্ণ চিকিৎসাসেবা এখন মূলত তাদের হাতেই চলছে।

 

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ইনজেকশন ও ক্যানোলা সঠিকভাবে প্রয়োগ না হলে সংক্রমণ, রক্ত জমাট বাঁধা বা ওষুধজনিত প্রতিক্রিয়া ঘটতে পারে, যা প্রাণঘাতী হতে পারে। এছাড়াও হাসপাতালে আয়া–সুইপার ও বহিরাগত কর্মীদের হাতে ইনজেকশন ও ক্যানোলা দেওয়ার মতো দায়িত্ব অর্পণ শুধু অনিয়ম নয়, এটি রোগীদের জীবনের জন্য ভয়াবহ ঝুঁকিও বটে।

 

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুল হক জানান, হাসপাতালে নার্স ছাড়া কেউই ক্যানোলা, ইনজেকশন, স্যালাইন পুঁশ করতে পারবে না। আয়া-সুইপার এসব পুঁশ করছে সেই বিষয়ে তিনি জানেন না। ঘটনা সত্য হলে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।

 

এদিকে কক্সবাজার সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানান, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়া-সুইপার দিয়ে ক্যানোলা, ইনজেকশন, স্যালাইন পুঁশ করা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এই ধরণের কাজ রোগীর জন্য অত্যান্ত ঝুঁকিপূর্ণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park