1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীর ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান এনসিপি নেতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মহেশখালীর ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান এনসিপি নেতার

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

মহেশখালীকে ইনসাফভিত্তিক, পরিবেশবান্ধব ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে এখানকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সুজা উদ্দিন।

২১ আগস্ট (শুক্রবার) বিকাল ৫টায়  মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে আয়োজিত শহীদ শরীফ ওসমান হাদী ও শহীদ তানবির সিদ্দিকীর স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আবু সাঈদ মো. সুজা উদ্দিন বলেন, “মহেশখালী বাংলাদেশের লাইফলাইন। অথচ অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিন ধরে এই জনপদের মানুষ নানা ক্ষেত্রে অবহেলিত ও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন।”

তিনি প্রশ্ন তুলে বলেন, নানা সমস্যা সমাধানের নামে মহেশখালীতে কোনো সিন্ডিকেট ব্যবস্থা গড়ে উঠছে কি না, কিংবা মহেশখালীকে কার স্বার্থে ইজারা দেওয়া হচ্ছে—এসব বিষয় নিয়ে সাধারণ মানুষকে ভাবতে হবে এবং প্রশ্ন তুলতে হবে।

তিনি আরও বলেন, মহেশখালী প্রায়ই বিভিন্ন কারণে জাতীয় গণমাধ্যমের শিরোনামে আসে। কিন্তু এসব আলোচনা ও খবর প্রকাশের পরও সাধারণ মানুষের সমস্যাগুলোর কতটুকু সমাধান হচ্ছে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

মহেশখালীর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় তরুণদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এখানকার তরুণদের মতামত ও প্রত্যাশা নীতিনির্ধারণী পর্যায়ে যথাযথভাবে গুরুত্ব পাচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে।

জনপ্রতিনিধিদের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, একজন জনপ্রতিনিধি বা সাংসদের দায়িত্ব হলো এলাকার মানুষের সঙ্গে আলোচনা করা, তাদের সমস্যা ও প্রত্যাশা শোনা এবং সেই অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা। কিন্তু বাস্তবে এই অংশগ্রহণমূলক প্রক্রিয়া কতটুকু অনুসরণ করা হচ্ছে, সেই প্রশ্নও সামনে আনতে হবে।

মহেশখালীর পরিবেশ রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করা পরিবেশকর্মীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, তারা গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা ও পরিবেশগত উদ্বেগ তুলে ধরছেন। কিন্তু নীতিনির্ধারকরা কেন তাদের এসব আলোচনা ও পরামর্শ যথাযথভাবে শুনছেন না, সেটিও ভাবার বিষয়।

সবশেষে তিনি অধিকারভিত্তিক, ইনসাফপূর্ণ, পরিবেশবান্ধব ও জনসম্পৃক্ত মহেশখালী গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park