1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম, নিয়েছেন অতিরিক্ত ২০ টাকা   - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযানে ৬ গরুচোর গ্রেপ্তার, উদ্ধার ২টি চুরি হওয়া গরু আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা

মহেশখালীতে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম, নিয়েছেন অতিরিক্ত ২০ টাকা  

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পঠিত

 

 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

 

কক্সবাজারের মহেশখালী উপজেলায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচি খাদ্যশস্য বিক্রয় কেন্দ্র ছোট মহেশখালী ইউনিয়নে

ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

 

২৮ ও ২৯ অক্টোবর (মঙ্গলবার ও বুধবার) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের তিন তুলা গাছতলা স্থানে ডিলারের কেন্দ্রে চাল বিতরণে এ অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভিজিএফের চাল নিয়ে ক্ষোভ প্রকাশ করতে করতে বাড়িতে যাচ্ছেন ভুক্তভোগীরা। কেউ বলেছেন ৩০ কেজি চালের মধ্যে ২৬ কেজি কেউ বলেছেন ২৭ কেজি চাল পাইছে। এমনকি চালের ওজন মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করা হয়নি। একটি বালতিতে করে মনগড়াভাবে চাল বিতরণ করা হয়।

 

একাধিক উপকারভোগী জানান, প্রত্যেক দরিদ্র উপকারভোগীকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও ২৬/২৭ কেজি করে দেওয়া হয়েছে। বালতিতে মেপে চাল দিয়েছে। পরে মেপে দেখা যায়, প্রত্যেককেই চাল কম দেওয়া হয়েছে।

 

এছাড়াও লেবার চার্জ বাবদ‌ প্রতিজন থেকে ২০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

 

ইউনিয়নের নারী সুবিধাভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, চাউল নেওয়ার জন্য গিয়ে দেখি সেই ভীড়। অনেক কষ্টে লাইনে দাঁড়িয়ে চাউল নিলাম। চাউল দিয়েছে বালতি মেপে। গতবারও বাড়িতে নিয়ে মেপে দেকি ২৬ কেজি। চার কেজি চাউলই কম। ওরা বেশি খারাপ মানুষ।

 

ইউনিয়নের চাউল নিতে আসা আব্দুল গফুর বলেন, ৩০ কেজির জায়গায় ২৬/২৭ কেজি চাল দিয়েছে। যেখানে ৩/৪ কেজি চাল নেই।

 

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, কাউকে ২৬ কেজি, কাউকে ২৭ কেজি আবার কাউকে সাড়ে ২৭ কেজিও দেয়া হচ্ছে।

 

এবিষয়ে মহেশখালী উপজেলা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা দিবেন্দু বড়ুয়া’র সাথে মোবাইলে যোগাযোগ করে জানা যায়, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। অনিয়মের বিষয়টি তিনি জেনে পদক্ষেপ নিবেন বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park